Wednesday, April 1, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল সিএসকে

Date:

Share post:

বুধবার আইপিএলের( ipl) ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ( sunrisers hyderabad ) হারাল চেন্নাই সুপার কিংস(chennai super kings)। এদিনের ম‍্যাচে ওয়ার্নারের হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ধোনির সিএসকে। সিএসকের দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ এবং ডুপ্লেসির।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১৭১ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডের। ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ৬১ রান করেন মনিশ পান্ডে। ২৬ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট নেন সাম কুরান।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। চেন্নাইকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সিএসকের ওপেনার জুটি রুতুরাজ এবং ডুপ্লেসি। ৭৫ রান করেন রুতুরাজ। ৫৬ রান করেন ডুপ্লেসি। হায়দরাবাদের হয়ে তিন উইকেট নেন রশিদ খান।

আরও পড়ুন:আরও কঠিন হতে চলেছে আইপিএলের জৈব সুরক্ষা বলয়, জানাল বিসিসিআই

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...