Wednesday, June 24, 2026

এবার করোনা আক্রান্ত হলেন চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত (corona positive) হলেন চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik ganguly)। আপাতত তিনি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তবে তাঁর শরীর বেশ দুর্বল। মাত্র কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কৌশিকের ছেলে উজান গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে উজান এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। চুর্নী গঙ্গোপাধ্যায় এখনও সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে খুব শীঘ্রই তার করোনা টেস্ট করানো হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

কৌশিক নিজের ফেসবুকের ওয়ালে এই খবর জানিয়েছেন । তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমাকেও ধরল। শুটিংয়ের সময় সব রকম সাবধানতা অবলম্বন করা সত্বেও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। এমনিতে ভাল আছি। দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে শেষ কয়েকটা দিন যারা তার সংস্পর্শে ছিলেন, তাদের সবাইকেই করোনা টেস্ট করিয়ে নিতে অনুরোধ করছি। আমার অল্প উপসর্গ রয়েছে। এই মুহূর্তে হোম আইসোলেশনে চিকিৎসক রাজীব শীলের তত্ত্বাবধানে আছি। ‘কৌশিকের অনুরোধ মেনে অভিনেত্রী সোহিনী সরকার। এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও করোনা টেস্ট করিয়েছেন বলে খবর। দুজনেই হোম আইসোলেশনে আছেন। জানা গিয়েছে, কিছুদিন আগে ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিংয়ে বোলপুরে গিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু ছবির শুটিং সম্পূর্ণ করতে পারেননি। তার আগেই কলকাতায় ফিরতে হয় তাঁকে। ওই শুটিংয়ে ছিলেন সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...