Tuesday, June 2, 2026

বেলাগাম পরিস্থিতি, দেশে একদিনে করোনায় মৃত্যু ৩ হাজার ৬৪৫ জনের

Date:

Share post:

বেলাগাম করোনা পরিস্থিতি। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। গত বছর থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। পাশাপাশি দেশে চলছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

আরও পড়ুন-সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

অন্যদিকে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রেকর্ড! শেষ ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ২০৭ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে কলকাতা।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩০৯ জন। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৫১। কর্নাটক (৩৯,০৪৭), কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে প্রায় ২৬ হাজার। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

Advt

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...