Monday, April 6, 2026

করোনার গোষ্ঠী সংক্রমণ এড়াতে চার দিন বন্ধ থাকছে কলকাতার ৫ বাজার। 

Date:

Share post:

মহানগর জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। একজনের থেকে সংক্রমিত হয়ে পড়ছেন বহুজন। এই অবস্থায় অবিলম্বে গোষ্ঠী সংক্রমণের চেন ভাঙ্গা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । তাই কলকাতার বেশ কিছু বাজার (Kolkata Market) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন। সিদ্ধান্ত হয়েছে শহরের বেশ কয়েকটি প্রধান অ-অপরিহার্য পণ্য বাজার (Kolkata Non Essential goods market) বন্ধ রাখা হবে চার দিন।

নিত্য ও অপরিহার্য দ্রব্যের দোকানগুলো খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে বাজার । সেগুলি হল, চাঁদনি চক, প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ম্যাংগো লেন ও ক্যানিং স্ট্রিট । এ ছাড়াও পোস্তা বাজার ও অন্যান্য কিছু বাজার যেগুলিতে খাদ্য দ্রব্য ও অন্যান্য অপরিহার্য সামগ্রী পাওয়া সেগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন( CWBTA )। সংগঠনের প্রধান সুশীল পোদ্দার এদিন জানান, “আমাদের সকল ব্যবসায়ী সদস্যদের কাছে আমাদের আবেদন তারা যেন আগামী চারদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাঁদের দোকান বন্ধ রাখেন। যেহেতু করোনা সাংঘাতিকভাবে ছড়াচ্ছে এই সিদ্ধান্ত নিতে হল। ‘

প্রসঙ্গত, গত সপ্তাহেই করোনাজনিত পরিস্থিতির জেরে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরাহনগর থানা ও বরাহনগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...