Monday, April 6, 2026

সকাল সকাল ভোট দিলেন “মহাগুরু” মিঠুন

Date:

Share post:

সাতসকালেই ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা (Actor) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ, বৃহস্পতিবার রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের (West Bengal Assembly Election) অষ্টম তথা (8th Phase) শেষ দফায় ভোট দিলেন “মহাগুরু”! উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া (Mashiur Belgachiya) কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে সকলের উদ্দেশে ‘মহাগুরু’র বার্তা, ”ভালভাবে ভোট দিন, ওটা আপনার অধিকার।”

প্রসঙ্গত, ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এরপর এই কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার ভোটার লিস্টে নাম তোলেন মিঠুন। সেখানে তাঁর বোনের বাড়ি।

এদিকে বিজেপিতে (BJP) যোগদানের পর থেকে টানা একমাস দলের হয়ে রাজ্যজুড়ে প্রচার করেন মিঠুন। একেবারে শেষ লগ্নে এসে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রটে যায় করোনা (Corona) আক্রান্ত মিঠুন। কিন্তু পরে অভিনেতা নিজে ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়ে দেন কোভিড হয়নি মিঠুনের।

Advt

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...