Friday, April 3, 2026

করোনার কোপে শেয়ারবাজার, ৯৮৩ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৮,৭৮২.৩৬ (⬇️ -১.৯৮%)

🔹নিফটি ১৪,৬৩১.১০ (⬇️ -১.৭৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির প্রভাব ফের নেমে এলো দেশের শেয়ারবাজারে। গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির পর শুক্রবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৯৮৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:‘সেফ হোম’ থেকে ১৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত হল কিশোর ভারতী স্টেডিয়াম

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৯৮৩.৫৭ পয়েন্ট বা -১.৯৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৮,৭৮২.৩৬। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -২৬৩.৮০ পয়েন্ট বা -১.৭৭ শতাংশ নেমে হয়েছে ১৪,৬৩১.১০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...