Saturday, June 13, 2026

ভোটের ফলের দিন থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গরমে নাকাল রাজ্যবাসী। আর এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দোসরা মে নির্বাচনের ভোটের ফলাফলের দিন থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা ।  সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবার বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদও কিছুটা নামতে পারে বলে আশ্বাস দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকেরা।

পাশাপাশি আবহাওয়া দফতর অফিসার লিখিত বিবৃতিতে বলছেন,  মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের উপস্থিতিতে এ রাজ্যের মধ্যভাগে তার প্রভাব পড়বে। এছাড়াও ওই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ৩-৫ মে কোচবিহার, আলিপুরদুয়ার-সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে ওই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের উপস্থিতিতে এ রাজ্যের মধ্যভাগে তার প্রভাব পড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকায় ২ মে থেকে ৬ মে এ রাজ্যে আর্দ্রতা বাড়বে।

Advt

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...