Monday, April 13, 2026

বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক!

Date:

Share post:

সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি। ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।
ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।
এমআর বাঙ্গুর, বাঙ্গুর সুপার স্পেশ্যালিটি, আইডি হাসপাতালে যেখানে দিন দশেক আগেও দৈনিক ৪০০-৫০০ ঘন মিটার অক্সিজেনের প্রয়োজন ছিল, সেখানে বর্তমানে চাহিদা ৮০০-১,১০০ ঘন মিটার হয়েছে।
পাশাপাশি, বহু করোনা আক্রান্ত রোগী বাড়িতে থেকে বা সেফ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্যও অক্সিজেন সিলিন্ডারের চাহিদা হঠাৎ অনেকটাই বেড়ে গিয়েছে।

অক্সিজেন উৎপাদনকারী সংস্থার কর্তার কথায়, রাজ্যে গত ৭-১০ দিনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের মতো না হলেও রাজ্যের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় আমরা গত দু’সপ্তাহ যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদন একেবারে বন্ধ করে সম্পূর্ণ ভাবে শুধুমাত্র মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করছি।

Advt

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...