Saturday, June 27, 2026

করোনা চেন ভাঙতে এক্ষুনি সাময়িক লকডাউন প্রয়োজন, মত আমেরিকার

Date:

Share post:

টানা ৬ মাসের দীর্ঘ লকডাউন নয়, ভারতে কয়েকদিনের জন্য , অন্তত দিন সাতেকের লকডাউন কায়েম করা প্রয়োজন। করোনা চেন ভাঙতে এই লক ডাউন অত্যন্ত জরুরি। আর লকডাউন এ সিদ্ধান্ত অত্যন্ত দ্রুত নিতে হবে। সেইসঙ্গে কীভাবে অক্সিজেনের চাহিদা পূরন করা যায় এবং স্বাস্থ্য পরিকাঠামোগত অন্য সমস্যাগুলি দুর করার জন্য কেন্দ্রকে বলিষ্ঠ পদক্ষেপ করতে হবে। হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফৌসি শনিবার এই পরামর্শ দিয়েছেন। সুতরাং মার্কিন মুলুকের প্রাণকেন্দ্র হোয়াইট হাউস কিছুদিন লকডাউন রাখার পরামর্শ দিচ্ছে।

ভারতের সার্বিক পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এখনও অবধি যা একদিনে রেকর্ডসংখ্যক। মার্কিন উপদেষ্টা আরো বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে । সংক্রমণের গতি রুখতে কেন্দ্রকে আরো বেশি ভ্যাকসিনেশনে জোর দিতে হবে। এদিকে১ লা মে থেকেই ১৮ ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয় এছে কেন্দ্র। কিন্তু শুধুই কি ভ্যাকসিনের মাধ্যমে করোনা রোখা সম্ভব? সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অ্যান্টনি ফৌসি বলেছেন, আপাতত তাৎক্ষণিক লকডাউন খুব জরুরি।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...