Friday, April 3, 2026

ফের বিনোদন জগতে শোকের ছায়া, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় অভিনেতার

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার বিনোদন জগত। করোনাভাইরাস প্রাণ কেড়েছে একের পর এক শিল্পীর। সংক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যু হার। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের এক জনপ্রিয় অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপাল। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রোহিত রায় বিক্রমজিতের মৃত্যুসংবাদ জানান। অভিনেতার আত্মার শান্তি কামনা করে টুইট করেন তিনি।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের এক হাসপাতালে। কিন্তু করোনার কাছে হার মেনে শেষমেষ প্রয়াত হলেন বিক্রমজিৎ। গতকালই করোনাই প্রাণ কেড়ে নিল অভিনেতার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর।
অভিনেতার আগে অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন বিক্রমজিৎ। বহু ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন। পরিচালক অশোক পন্ডিত টুইটারে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মেজর অভিনেতা বিক্রমজিতের মৃত্যুর খবর আজ সকালেই পেলাম। খুবই খারাপ লাগছে। একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার এতদিন ধরে বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে তার অবদান রেখেছেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...