Tuesday, March 24, 2026

পূর্ব মেদিনীপুরে ভেঙে চুরমার অধিকারী গড়ের মিথ, নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবে তৃণমূল

Date:

Share post:

ভেঙে চুরমার অধিকারী গড়ের মিথ। ধুলোয় লুটিয়ে গেল সম্মান। তৃণমূলের দয়াতেই যে তাদের আধিপত্য ছিল, তা একুশের ভোট ফলাফলেই পরিষ্কার। পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে ৯টি গিয়েছে তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুরে ১৫টির মধ্যে ১৪টি তৃণমূলের দখলে। ঝাড়্গ্রামে ৪টির মধ্যে সব কটিতেই জয়ী শাসক দল। ফলে আগামিদিনে অধিকারী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার বাতাবরণে ঢাকা পড়ল। ভোটের আগে দলবদল করে ফয়দা তুলতে অধিকারীদের দলবদল আপাতত বুমেরাং।

এদিন দিনভর নন্দীগ্রাম (Nandigram) আসনে নিয়ে চূড়ান্ত বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) জয়ী বলে ঘোষণা করার পরেও পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হল, মমতা নন, জয়ী হয়েছেন বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ১৯৫৩ ভোটে জিতেছেন তিনি। কমিশনের সাফাই, তাদের সার্ভার বসে যাওয়াতেই না কি গোলমাল।

এদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, “কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব”। এদিন এক সংবাদমাধ্যমে মমতা বলেন, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানাবে তৃণমূল। “অনেক ইভিএম (EVM)-এ কারচুপি হয়েছে”।

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি নিয়ে রবিবার সন্ধেয় কমিশনে যায় তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। এদিকে, রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারীকে জয়ী বলে ঘোষণা করেন। শুভেন্দু অধিকারী নিজেও নন্দীগ্রামে তিনিই জয়ী বলে টুইট করেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে পুনর্গণনার এখনই কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো বিষয়টি গড়াবে আদালতে ।

আরও পড়ুন- দলের ভরাডুবি হলেও বিজেপিকে হারানোর জন্য মমতাকে অভিনন্দন রাহুলের

 

 

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...