জুতো দেখিয়ে 'চোর' স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন অনেকেই। আর কমিশনের এই কাজে কেন্দ্রের শাসকদল বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ। এর জেরে বিএলও-দের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (West Bengal SIR) যেতেই বাধে বিপত্তি। চরম বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। আন্দোলনকারীদের তরফ থেকে 'চোর' স্লোগান তুলে জুতো ছোড়া হয় বলে অভিযোগ।
Sponsored

বিক্ষোভকারী বিএলও-দের একাংশের অভিযোগ, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ নিয়ে দিনের পর দিন তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অথচ তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে এদিন শুভেন্দুকে কমিশনের ভিতরে যেতে দেখে ক্ষোভ আরও বাড়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে কমিশনের দফতরে যান শুভেন্দু। এরপরেই উত্তেজনা চরমে পৌঁছায়। 'চোর' স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর দিকে জুতো ছুড়েও মারা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আরও পড়ুন: ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা
Sponsored

বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তাঁরা ‘রেজিস্ট্রার্ড চোর’ বলে মনে করেন। তাঁদের অভিযোগ, বিরোধী দলনেতা হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। তাই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। ঘটনার পর শুভেন্দু জানান, এদিন বেশ কিছু দাবি এবং অভিযোগ নিয়ে সিইও দফতরে গিয়েছিলেন তিনি। তিনি দাবি করেছেন, দুই জেলার জেলাশাসক বাদ যাওয়া নাম তুলতে চাপ দিচ্ছেন। শুনানির শেষ দিনে নদিয়ার এডিএম গিয়ে প্রভাব খাটিয়েছেন। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এদিন এই সংক্রান্ত বেশ কিছু দরকারে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যান।
Sponsored

জুতো ছোড়ার অভিযোগ তুলে বিরোধী দলনেতার হুমকি, “সব ছবি তোলা থাকছে, মে মাসের পর সকলকে উল্টো ঝোলানো হবে।“ তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
