Monday, April 13, 2026

দেশজুড়ে লকডাউন ছাড়া করোনা মোকাবিলা সম্ভব নয়, কেন্দ্রকে চাপ টাস্কফোর্সের

Date:

Share post:

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার নিয়ন্ত্রণের রাশ টানতে লকডাউনই একমাত্র উপায় বলে মনে করছে টাস্ক ফোর্স। এই প্রেক্ষাপটে সংক্রমণের রাশ টানতে দেশব্যাপী লকডাউন করার কথা জানাচ্ছে টাস্ক ফোর্স। বিশেষজ্ঞদের মতে এমনই পরামর্শে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। একটি জাতীয় সংবাদমাধ্যেমের মাধ্যমে ইতিমধ্যেই জানা গেছে টাস্ক ফোর্স মোদি সরকারকে ‘কঠোর চাপ দিচ্ছে’।

গবেষকদের মতে লকডাউন ছাড়া এই সংক্রমণ ঠেকানোর কোনও বিকল্প পথ নেই। তাৎপর্যপূর্ণভাবে, ২০ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণের সময় মোদি বলেছিলেন যে কেন্দ্র লকডাউন এড়াতেই চেষ্টা করবে। লকডাউন কেন্দ্রীয় সরকারের কাছে ‘শেষ পথ’ হিসেবে থাকবে ।
টাস্ক ফোর্সের এক সদস্য জানান, গত কয়েক সপ্তাহ ধরেই লকডাউন করার জন্য জোর দেওয়া হচ্ছে। এমনকি এও বলা হয়েছে, দেশব্যাপী লকডাউন না করলে এই অতিমারি রুখতে পারা যাবে না। এখনও অক্সিজেন, বেড, ওষুধ ঘাটতি রয়েছে। কমপক্ষে দুই সপ্তাহের জন্য লকডাউন প্রয়োজন। যা মৃত্যুহার হ্রাস করতে সাহায্য করবে, স্বাস্থ্য পরিকাঠামোকে কিছুটা স্বস্তি দেবে এবং সংক্রমণকে হ্রাস করতে সক্ষম হবে।

Advt

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...