Thursday, June 25, 2026

এটা মমতার জয়: বহিরাগতের তত্ত্ব মেনে কার্যত হার স্বীকার কৈলাসের

Date:

Share post:

গণনার শুরুতেও বিজেপি নেতারা আশা প্রকাশ করেছিলেন ভোটে জিতবেন। কিন্তু রবিবার, ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই ট্রেন্ড বুঝিয়ে দিচ্ছে নবান্নের আবার জোড়াফুল। আর সেটা বুঝেই কার্যত হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Bjp)। তিনি বলেন, “এই জয়, মমতার জয়”। কিন্তু তাঁদের এই ভরাডুবি কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৈলাস বললেন, বহিরাগতের তত্ত্বের কথা। বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছে দিল্লির (Delhi) নেতাদের গ্রহণ করেনি বাংলা।

ভোটের ফলাফল তাঁদের কাছে অপ্রত্যাশিত। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর কথা হয়েছে কথাও হয়েছে বলে জানান কৈলাস। তবে কথোপকথনের বিষয়ে মুখ খুলতে চাননি সংবাদমাধ্যমের সামনে।

অনেক দলবদলু নেতাই হেরেছেন। কিন্তু কৈলাস নাম নিলেন শুধু বাবুল, লকেট ও রাহুলের। তাঁর মতে, এঁদের হার তাঁর কাছে আশ্চর্যের।

হেস্টিংসে রীতিমত গেরুয়া-সবুজ শামিয়ানা খাটিয়ে প্রস্তুত ছিল বিজেপি। কিন্তু বেলা যত এগিয়েছে, সে চত্বর খাঁ খাঁ। কৈলাস বিজয়বর্গীয় সুরই শোনা গেল বাকি বিজেপি নেতাদের গলায়। এখন ফল নিয়ে কাটাছেঁড়া করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে, এই পরিস্থিতিতে কোথাও দেখা যাচ্ছে না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) কে। বিজেপির মেজ, সেজ নেতৃত্বও ঘরে ঢুকে নিউজ চ্যানেলে চোখ রেখেছেন। আশা শেষ মুহূর্তে যদি কিছু মিরাকেল হয়। তবে রাজ্যজুড়ে তৃণমূলের সেলিব্রেশনের ছবি তাঁদের শেষ আশাতেও জল ঢেলে দিচ্ছে।

Advt

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...