Tuesday, April 7, 2026

গেরুয়া স্বপ্নভঙ্গের মাঝেও মুখরক্ষা বিজেপির সবচেয়ে দরিদ্র প্রার্থী চন্দনার

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে(assembly election) এবার তৃণমূলের(TMC) জয় জয়কার চারিদিকে। বিজেপির(BJP) যে হাওয়া তোলা হয়েছিল নির্বাচনের আগে তা ফিকে হয়ে গেলেও বেশ কিছু আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিজেপির সেই সমস্ত জয়ী প্রার্থীদের মধ্যেই নজর কেড়ে নিলেন শালতোড়ার(Shaltora) বিজেপি প্রার্থী চন্দনা বাউরি(Chandana Bauri)। নিকটবর্তী প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থীকে ৪১৪৫ ভোটে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত তিনি। তবে জয়-পরাজয়ের মাঝেও এবারের বঙ্গ নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে ছিলেন চন্দনা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, অত্যন্ত দরিদ্র এই বিজেপি প্রার্থীর স্বামী শ্রাবণ বাউরি একজন রাজমিস্ত্রি। তার দৈনিক আয় মাত্র ৪০০ টাকা। নিজের সম্বল বলতে একটি মাটির বাড়ি আর তিনটি গরু। মনোনয়নপত্র হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ টাকা। স্বামীর ব্যাংক একাউন্টে রয়েছে ৩০ হাজার ৩১১ টাকা। ছোট বাড়িতে আসবাব হিসেবে রয়েছে একটি টিনের বাক্স ও বাচ্চাদের পড়াশোনা করার জন্য ছোট একটি টেবিল। বাড়িতে স্বামী স্ত্রীর পাশাপাশি রয়েছে তাদের তিন সন্তান।

এবারের বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে তার নাম উঠে আসে ফলে শুরুতেই সংবাদমাধ্যমের নজরে আসেন চন্দনা। শালতোড়ার মত কঠিন জায়গা থেকে তার এই জয় নিশ্চিতভাবেই অসময়ে বাড়তি অক্সিজেন বিজেপির কাছে।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...