Tuesday, March 31, 2026

প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন মমতা, যাবেন রাজভবনেও

Date:

Share post:

বিপুল জয়ের পরদিনই প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা। দলের জয়ী ও পরাজিত সব প্রার্থী নিয়েই সোমবার বিকেলে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, এদিন বিকেলের ভার্চুয়াল বৈঠক থেকেই আগামী দিনের কর্মসূচি নিয়ে বার্তা দেবেন তিনি। এরপরই সন্ধে সাতটা নাগাদ প্রথামাফিক রাজভবনে সরকার গড়ার দাবি জানাতে যাবেন মমতা।

তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সেখানেই তিনি জানান, রাজভবনে সরকারের গড়ার দাবি জানাতে সোমবার যাবেন মমতা।

বিপুল জয় পেলেও এখনই বিজয় মিছিল হবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। করোনা (Carona) কমলে ব্রিগেডে বিজয় উৎসব হবে বলে ঘোষণা করেছেন মমতা। তবে, এই সপ্তাহের শেষের দিকে শপথ নিতে পারেন তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...