Friday, June 26, 2026

নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে হলদিয়ায় এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল সমর্থকরা

Date:

Share post:

নন্দীগ্রামে পুনর্গণনা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। নির্বাচন কমিশন ষড়যন্ত্র করেছে। এর বিচার চাই। এই দাবি নিয়ে ২মে রাত থেকেই হলদিয়ার  এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। নেতূত্বে রয়েছেন নন্দীগ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি বললেন, ‘২ মে ভোট গণনার সময় নন্দীগ্রামের  একটা কেন্দ্র থেকে দুবার দুরকম ফল প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুবার দুরকম রেজাল্ট আপলোড হয়েছে। এটা কেন হল? কোনটা ঠিক? আমরা সাধারণ নাগরিক সঠিক তথ্য জানতে চাই। তাই নন্দীগ্রামে পুনর্গণনা চাই। নির্বাচন কমিশন যতক্ষণ না পুনর্গণনার দাবি মেনে নিচ্ছে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।’ তাঁর অভিযোগ, ‘নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। আমাদের পাশের বিধানসভা কেন্দ্র ময়নাতে বিজেপির তরফে পুনর্গণনার দবি জানানো হয়েছিল। গতকাল রাতেই ফের সেখানে ভোট গণনা হয়। আর তারপরেই তৃণমূলের প্রার্থী পরাজিত হয়। অথচ আমরা নন্দীগ্রামে পুনর্গণনার আবেদন করলে নির্বাচন কমিশন সেদিকে কর্ণপাত করে না। একই  রাজ্য একই নির্বাচনে দুরকম সিদ্ধান্ত কেন হবে? এটা কি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নয়?

সুপ্রকাশবাবু আরো জানালেন, ‘আমরা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছি।  একেবারেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। কারোর যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে আমরা ভীষণভাবেই  লক্ষ্য রাখছি।’ ‘যতক্ষণ না নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবেই।’ স্পষ্ট করে জানিয়ে দিলেন সুপ্রকাশ গিরি।

Advt

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...