Saturday, April 4, 2026

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশজুড়ে মারাত্মক আকার নেওয়া করোনাভাইরাস (coronavirus) সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল শীর্ষ আদালত (apex court)। অতিমারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার বিষয়ে শুনানির পর রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রাছাড়া হয়েছে। সংক্রমণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিশদ পরিকল্পনা করতে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছি। এর পাশাপাশি শীর্ষ আদালত বলে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি ভিড় ও সুপার স্প্রেডার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করুক। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ রুখতে লকডাউনের বিষয়টি ভেবে দেখার পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত বলেছে, লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষের অসুবিধার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে নজরে রাখতে হবে। লকডাউনে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে হবে।

Advt

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...