Sunday, June 21, 2026

দেশে এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ! মে মাসে আরও বাড়ার আশঙ্কা, দাবি সমীক্ষায়

Date:

Share post:

দেশে ফের বাড়তে শুরু করেছে বেকারত্বের হার। গত বছরে করোনা অতিমারির কারণে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছিলেন। এরপর ধীরে ধীর করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে অনেকেই তাঁদের চাকরি ফেরত পেয়েছেন কেউ আবার পাননি। তবে দেশে আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে ফের সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বেকারত্বের সংখ্যা ক্রমশ বাড়ছে। একটি সমীক্ষায় দাবি করা হয়েছে শুধুমাত্র এপ্রিল মাসেই ভারতে ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন।

আরও পড়ুন-মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা

সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, উৎপাদনকারী সংস্থাগুলিতে হু হু করে বেড়েছে বেকারত্বের পরিমাণ। তার একটি হতে পারে, করোনার কারণে সরকারি নির্দেশ অনুযায়ী কর্মীর সংখ্যা কম রাখার জন্য অনেক সংস্থা কর্মী ছাঁটাই করছে। দ্বিতীয় কারণ, ভিন রাজ্যে কর্মরত মানুষের একটি অংশ নিজের রাজ্যে ফিরে আসার চেষ্টা করছেন। ছুটি না দিলে প্রয়োজনে তাঁদের কাজ ছাড়তে হচ্ছে। এছাড়া করোনার জেরে জারি রয়েছে বহু বিধিনিষেধ। ফলে বন্ধ একাধিক পরিষেবা। সেই সব পরিষেবার সঙ্গে যুক্তদের অনেককেই ছাঁটাই করে দিচ্ছে সংস্থা।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট নামের এক সংস্থা জানিয়েছে, ভারতে মার্চ মাসে বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ। এপ্রিল মাসে বেড়ে দাঁড়ায় ৭.৯৭ শতাংশে। এই সংস্থার তরফে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই বেড়ে যাওয়ার কারণে প্রশাসন এখন কোভিড মোকাবিলার দিকেই বেশি নজর দিচ্ছে তাই বলা যেতে পারে, মে মাসে আরও বাড়বে বেকারত্বের পরিমাণ।

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...