Thursday, April 2, 2026

কয়লা পাচার-কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা জ্ঞানবন্ত সিং-এর

Date:

Share post:

গত শনিবার কয়লা পাচার-কাণ্ডে ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে তলব করেছিল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো আজ মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হন জ্ঞানবন্ত।
সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসে আসেন জ্ঞানবন্ত। প্রায় ২ ঘণ্টা ভিতরে ছিলেন তিনি। সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে যান সিবিআই দফতর থেকে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে তাঁর কী বিষয়ে কথা হয়েছে, সেই সম্পর্কে জ্ঞানবন্ত বা সিবিআই কারও তরফেই কিছু জানানো হয়নি।
পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কি না, বা তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কি না, সেই বিষয়ে জেরা করতেই জ্ঞানবন্তকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁকে চারবার জেরাও করেছেন আধিকারিকরা। এ ছাড়া একাধিক পুলিশ কর্তার নামও জড়িয়েছে এই মামলায়। এর আগে সিবিআই সূত্রে জানা গিয়েছিল, একাধিক অভিযুক্ত দাবি করেছেন, কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জ্ঞানবন্তের।

Advt

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...