Saturday, June 27, 2026

প্রবীর ঘোষালের মুখে কাদের প্রশংসা? দলবদলের জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

উত্তরপাড়ায় বিজেপি (Bjp) প্রার্থী হিসেবে নির্বাচনে হারার পরে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Benarjee)-সহ তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রবীর ঘোষাল। মঙ্গলবার, সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মধারা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। ২০১৯-এর বিপর্যয়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা হাতে নিয়েছিলেন। তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে।

এর সঙ্গে সঙ্গে তিনি নিজের দলের সাংগঠনিক দুর্বলতা সম্বন্ধে বলতে গিয়ে বলেন সে একটা দুর্বলতা তো ছিলই এমনকী বুথ স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে পারেনি বিজেপির কর্মীরা। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে বাংলার মানুষ অনেক বেশি গ্রহণ করেছিল বলে আজ এই ফল। তিনি বলেন, অস্বীকার করে কোনও লাভ নেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়ে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছেন।

আরও পড়ুন-দেশে এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ! মে মাসে আরও বাড়ার আশঙ্কা, দাবি সমীক্ষায়

সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন, যাঁরা দলে ফিরতে চান, তারা স্বাগত। সেই প্রসঙ্গে প্রবীর বলেন, এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলা। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন সেইটাইএখন প্রথম প্রায়োরিটি। তারপরে রাজনীতি। আগে মানুষ বাঁচবে তারপরে তো রাজনীতি।

ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রবীর ঘোষাল। ভোটের প্রার্থী হয়েছিলেন। কিন্তু উত্তরপাড়ার মানুষ তাঁকে গ্রহণ করেনি। ফল প্রকাশের পরই প্রবীরের মুখেই তৃণমূল-স্তুতি দল দলবদলে ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...