Tuesday, June 23, 2026

স্বস্তির খবর, রাজ্যে আসছে দেড় লক্ষ কোভ্যাক্সিন ও কোভিশিল্ড

Date:

Share post:

হায়দরাবাদের ভারত বায়োটেক থেকে দেড় লক্ষ কোভ্যাক্সিন টিকার ডোজ আসছে রাজ্যে। আগামীকাল আরও এক দফায় কোভিশিল্ড টিকা আসবে বলে খবর। এর আগে গত মাসের ২৯ তারিখ কোভিশিল্ড টিকার ১০ লক্ষ ডোজ এসে পৌঁছেছিল। তবে তাঁর মধ্যে চার লক্ষ ডোজ রাজ্যবাসীর জন্য রেখে বাকি ছয় লক্ষই পাঠানো হচ্ছে বিভিন্ন রাজ্যে। বাংলায় এখন ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ চলছে। টিকার সেকেন্ড ডোজের অপেক্ষায় আছেন যাঁরা, তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে বলে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আর কয়েকদিনের মধ্যেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণও শুরু হবে। অর্থ্যাৎ দরকার বিপুল পরিমাণ কোভিড ডোজ। টিকার ঘাটতি মেটাতেই মঙ্গলবারই পুণে থেকে কোভিশিল্ড টিকা আসছে রাজ্যে। আগামীকাল কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছবে বলে খবর।
জানা গেছে, ৪ লক্ষ টিকার ডোজ আপাতত ৪৫ বছর বা তাঁর বেশি বয়সীদের জন্যই রাখা হবে। তৃণমূল সুপ্রিমো আগেই জানিয়েছিলেন, তৃতীয় দফায় ৫ মে থেকে টিকাকরণ শুরু হবে। তবে তাঁর জন্য টিকার আরও বেশি ডোজ দরকার। বিশেষত যারা দ্বিতীয় ডোজ নেবেন, তাঁদের জন্যই এই ডোজ সংরক্ষণ করা হবে। আজ সন্ধ্যের মধ্যে ভ্যাকসিন চলে আসবে বলে জানান গেছে। তবে কোভ্যাক্সিন আজ এলেও রাজ্যে কোভিশিল্ড আগামীকাল এসে পৌঁছবে।

Advt

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...