Tuesday, June 16, 2026

জিতেও অশান্তি, সর্বানন্দ না হিমন্ত, কে হবেন মুখ্যমন্ত্রী, কোন্দল অসম বিজেপিতে

Date:

Share post:

জিতেও শান্তি নেই পদ্ম-শিবিরে৷

মুখ্যমন্ত্রী বাছতে নাজেহাল (confused) অসম বিজেপি (Assam BJP)। দুই শিবিরের লাগামছাড়া কোন্দলে জেরবার গেরুয়া শিবির৷
কে হবেন অসমের মুখ্যমন্ত্রী (Assam Chief Minsiter)? দুই নাম নিয়ে তীব্র বিতর্ক গেরুয়া অন্দরে৷ প্রথমজন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) এবং দ্বিতীয়জন উত্তর-পূর্ব ভারতে গেরুয়া শিবিরের ‘পোস্টার বয়’ হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sarma) । দুই দাবিদারের মধ্যে থেকে এখনও একজনকে বেছে নিতে ব্যর্থ বিজেপির শীর্ষমহল৷ এই রাজ্যে ভোটের লড়াইয়ে এবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আগাম একটি কথাও বলেনি বিজেপি৷

দ্বিতীয়বারের জন্য অসমের শাসনভার হাতে পেয়েছে বিজেপি৷ কিন্তু মুখ্যমন্ত্রী বাছতে পারছে না৷ রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস বলেছেন, “বুধ অথবা বৃহস্পতিবার গুয়াহাটি আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনিই কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই করা নাম ঘোষণা করবেন”৷

এবারের নির্বাচনে মহাজোটকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য অসমে জয় পেয়েছে NDA জোট। ৭৫টি আসন পেয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট থেমেছে ৫০-এ। বাকি একটি আসনে জয় পেয়েছেন জেলবন্দি নেতা অখিল গগৈ।

আরও পড়ুন-মঙ্গলবারের পর বুধবার ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার

এদিকে, মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, “দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় রয়েছেন। তাই অসম নিয়ে দিল্লিতে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। মনে হয়, আগামীকাল বা পরশু এবিষয়ে শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবে। ওনারাই নাম ঠিক করবেন”৷
অসমে এবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনও কথাই বলেনি বিজেপি৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ প্রচারে গেলেও এবিষয়ে মুখ খোলেননি৷ ফলে জল্পনা বৃদ্ধি পায়৷ সূত্রের খবর, হাওয়া হিমন্তের পক্ষে থাকলেও মুখ্যমন্ত্রী বদলের জন্য পোক্ত কারণ খুঁজছে দল৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সোনোয়ালের স্বচ্ছ ভাবমূর্তি ও মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্যই এই পদে নতুন নাম আনার প্রধান বাধা বিজেপির কাছে৷

Advt

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...