Friday, June 26, 2026

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

Date:

Share post:

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation Department)। খরচ কমাতে নতুন রয়্যালটি ভিত্তিক মডেল নেওয়া হবে। সরকার কোনও অর্থ ব্যয় না করে নদী খাত থেকে তোলা বালি-পাথর উত্তোলনের বিনিময়ে ঠিকাদারদের খননের দায়িত্ব দেবে। ইতিমধ্যে সেচ দফতর জয়ন্তী-সহ উত্তরবঙ্গের একাধিক নদীর সম্ভাব্য খননস্থল চিহ্নিত করে প্রাথমিক সমীক্ষা চালিয়েছে। তবে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত জয়ন্তী নদীর ক্ষেত্রে বন দফতরের ছাড়পত্র প্রয়োজন হবে। ওই ছাড়পত্র মিললেই ড্রেজিংয়ের কাজ শুরু হবে। কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuinya)।

নদ, নদী (River) ও খাল সংস্কারে রাজ্যের তরফে ওই অভিনব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuinya) জানিয়েছেন, রাজ্য সরকার পরিকল্পনা করছে নদী বক্ষ থেকে বালি ও পলিমাটি সরিয়ে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায়ের। মন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ১১২ কোটি টাকার রাজস্ব আসতে পারে, যা দিয়ে সংস্কার সম্ভব হবে।
আরও খবরমুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

মন্ত্রী আরও জানান, বিধানসভা কেন্দ্রভিত্তিক সার্ভে করে খালের সংখ্যা, মজে যাওয়া খাল ও সংস্কারের প্রয়োজন- সবকিছুর হিসাব তৈরি হয়েছে। তবে কেন্দ্র কোনও সহযোগিতা করেনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...