Saturday, April 4, 2026

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ১৮ হাজার, বাড়ল সুস্থতার হারও

Date:

Share post:

রাজ্যে করোনার দাপট অব্যহত। প্রতিদিন হু হু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছেও মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১। মৃত্যু হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪১২ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৫.৫৯ শতাংশ। এনিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৮ লক্ষ ৩২৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ২২ হাজার ৭৭৪ জন।

আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯২২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৮৮৭ জন। কলকাতায় একদিনে ৩৩ জন এবং উত্তর ২৪ পরগনার ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর পরেই রয়েছে হাওড়া। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। দক্ষিণ ২৪ পরগণায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। কলকাতার সঙ্গে রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়ছে করোনার দাপট।

আরও পড়ুন- পোর্টালে কৃষকদের নাম উঠেছে, কিষাণ নিধির টাকা দিক কেন্দ্র: মোদিকে চিঠি মমতার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...