Sunday, June 7, 2026

দিল্লিতে হোম আইসোলেশনে থাকা করোনা রোগীরা অক্সিজেন পাবেন অনলাইনেই

Date:

Share post:

দিল্লিতে (Delhi)হোম আইসোলেশনে (covid patient stay in home isolation) থাকা করোনা রোগীরা এবার থেকে অনলাইনেই অক্সিজেনের (apply online for oxygen) জন্য আবেদন করতে পারবেন। সরকারি ওয়েবসাইটে নাম ও যাবতীয় তথ্য দিয়ে নথিভুক্ত করলে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার । অনলাইনে অক্সিজেন প্রকল্পের কথা বেশ কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল (Chief minister of Delhi Arvind Kejriwal) ঘোষণা করেছিলেন। এবার তা চালু করা হলো।

একটি বিশেষ ওয়েবসাইট (website)বা পোর্টালে চালু করা হয়েছে। পোর্টালটি হল https://delhi.gov.in । এই পোর্টালে লগ ইন করে নিজেদের আবেদন পত্র, আধার কার্ড, কোভিড টেস্টের রিপোর্ট এবং সিটি স্ক্যানের রিপোর্ট থাকলে, তার কপি আপলোড করতে হবে। জেলাশাসকদের নির্দিষ্ট কিছু সংখ্যক আধিকারিকদের চিহ্নিত করে রাখতে বলা হয়েছে। যারা এই আবেদনগুলি বাছাই করবে এবং ই-পাসের দেওয়ার ব্যবস্থা করবে। এই ই-পাসের মাধ্যমে আবেদনকারীরা জানতে পারবেন, কোন সময়ে, কোন দিন, কোন জায়গা থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারবেন। মুমূর্ষু রোগী হলে হলে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জেলাশাসকদের অক্সিজেন ডিপো ও তার সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন সরবরাহ যাতে সর্বদা চালু থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...