Saturday, June 6, 2026

যোগ‍্য নেতার কাজ করলেন ধোনি, সতীর্থদের আগে বাড়ি পৌঁছনোর ব‍্যবস্থা করলেন তিনি

Date:

Share post:

কঠিন পরিস্থিতিতে যোগ‍্য নেতার কাজ করলেন মহেন্দ্র সিং ধোনি( Ms dhoni)। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও  দলকে আগলে রাখছেন মাহি। করোনার( corona) কারণে গত মঙ্গলবারই বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। তাই সকলেই বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে দারুণ ভুমিকা নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এদিন মাহি দলের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রথমে বিদেশি ক্রিকেটার এবং সার্পোট স্টাফদের বাড়ি পাঠানোর ব‍্যবস্থা করা হবে, তারপর বাড়ির উদ্দেশে রওনা দেবেন ভারতীয় ক্রিকেটাররা। সবশেষে বাড়ি উদ্দেশে রওনা দেবে মাহি।

যেমন কথা তেমন কাজ। সব ক্রিকেটারদের বাড়ি যাওয়ার ব‍্যবস্থা করেই রাঁচি যাচ্ছেন মাহি। চেন্নাই সুপার কিংস এক কর্তা একটি সংবাদসংস্থাকে বলেন,”ধোনি আজকেই বাড়ি ফিরে যাচ্ছে ব্যক্তিগত বিমানে। রাঁচিতে ধোনিকে নামিয়ে সেই বিমান চলে যাবে হায়দরাবাদ। সব সদস্য বাড়ি ফিরলে তবেই ধোনি বাড়ি যাবে বলে জানিয়ে দিয়েছিল।”

সবাই বাড়ি ফিরলেও, এখনই বাড়ি ফেরা হচ্ছে না লক্ষ্মীপতি বালাজি এবং মাইক হাসির। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন তাঁরা। এয়ার অ্যাম্বুলেন্সে করে  দিল্লি থেকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে হাসি এবং বালাজিকে। সেখানেই  কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।

আরও পড়ুন:কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী সুশীল কুমারের

Advt

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...