Saturday, April 4, 2026

পোর্টালে কৃষকদের নাম উঠেছে, কিষাণ নিধির টাকা দিক কেন্দ্র: মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে বিজেপি (Bjp) নেতারা কেন্দ্রের কিষাণ নিধি প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আওতায় ১৮ হাজার করে টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে এবার সেই টাকা কৃষকদের দ্রুত দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখলেন তিনি।

এই প্রকল্প নিয়ে এবার কেন্দ্রের কোর্টে বল ঠেলছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের ১৮০০০ টাকা করে দেওয়া হবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পোর্টালে কৃষকদের নাম তুলে দিয়েছে রাজ্য। এবার কৃষকদের টাকা দিন”।

ভোট প্রচারে এসে মোদি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে দুর্গাপুজোর আগেই কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা কৃষকরা পাননি, সেই ১৮ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কৃষকদের নামের তালিকা তৈরির কাজ শুরু করতে বলেছিলেন সরকারি কর্মীদের।

প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রতির কথা স্মরণ করিয়ে এদিন মমতা বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, পিএম-কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কৃষকদের বকেয়া অর্থ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট মন্ত্রকে নির্দেশ দিন। ২১,৭৯ লক্ষ কৃষকের নাম পোর্টালে (Portal) তোলা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এবার বল কেন্দ্রের কোর্টে।

আরও পড়ুন- রাজ্যে সন্ত্রাসের অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে নালিশ দিলীপের

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...