Friday, April 3, 2026

হেরেও থেমে থাকেননি, প্রতিশ্রুতি মত বাঁকুড়ার মানুষদের পাশে সায়ন্তিকা

Date:

Share post:

টিকিট পেয়েই প্রাণপণ প্রচার চালিয়েছিলেন। কিন্তু বাঁকুড়ার মানুষ নিজেদের জন্য বেছে নিয়েছে বিরোধী শিবিরের প্রতিনিধিকে। তবে নির্বাচনে পরাজিত হয়েও দমে যাননি তৃণমূলের তারকা প্রার্থী। কয়েকটা ভোটের ব্যবধানে হারলেও ভুলে যাননি বাঁকুড়াবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো। তাই সঙ্কটকালে সায়ন্তিকা এগিয়ে এলেন সাধারণ মানুষের পাশে থাকতে। বাঁকুড়ার কোভিড আক্রান্তদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করলেন। মানুষের সুবিধার্থে একাধিক যোগাযোগ নম্বর শেয়ার করলেন।


প্রচারের ময়দানে নেমেই বলেছিলেন, বাঁকুড়ার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। দাবি করেছিলেন, নিজের পরিবারের সমস্যা যে ভাবে সমাধান করেন, সেখানকার মানুষের সমস্যার সমাধানও খুঁজবেন সে ভাবেই। তাই প্রাপ্ত ভোটের অঙ্কে নজর দিচ্ছেন না অভিনেত্রী। কারণ তিনি হেরে গেলেও, রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। তাঁর কথায়, ‘কয়েকটা ভোটের ব্যবধানে আমার প্রতিশ্রুতিগুলো বদলায়নি। প্রথম দিনের মতো আজকের দিনেও আমি ঠিক একই কথা বলব, সুখে না থাকতে পারি দুঃখে অবশ্যই থাকব’।
২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে পিছিয়ে থাকা আসনকে বিধানসভা নির্বাচনে খানিকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছেন এই তারকা প্রার্থী। । সদ্য রাজনীতিতে হাতেখড়ি হওয়া অভিনেত্রীর কাছে এই গতি সাফল্যের চেয়ে কম কিছু নয়। অতিমারিকালে তাই টলিউডের চাকচিক্য থেকে বেরিয়ে বাঁকুড়ার মানুষের পাশে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর্জি জানালেন, “মাস্ক পড়ুন এবং ভ্যাকসিন অবশ্যই নিন।”

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...