Saturday, April 4, 2026

সঙ্গীত পরিচালক ভনরাজ ভাটিয়ার জীবনাবসান

Date:

Share post:

সঙ্গীত পরিচালক ভনরাজ ভাটিয়ার জীবনাবসান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ে নিজের বাড়িতেই মারা যান ভনরাজ ভাটিয়া। ২০১২ সালে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন তিনি। ভানরাজ ভাটিয়া অসুস্থ ছিলেন এবং শেষ কয়েক মাস ধরেই আর্থিক সহায়তার প্রয়োজন ছিলেন তাঁর। ফেব্রুয়ারি মাসে সংগীতশিল্পী এহসান নূরানি তাঁকে সাহায্য করার জন্য তহবিলের আবেদন করেছিলেন। জানা গিয়েছে, আর্থিক সঙ্কট মেটাতে নিজের বাড়ির আসবাবপত্রও বিক্রি করতে হয়েছিল।

আরও পড়ুন-অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে

মন্থন, ভূমিকা, জানে ভি দো ইয়ারো, ৩৬ চৌরঙ্গী লেন, দ্রোহ কাল অর জুনুন সহ একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ভনরাজ ভাটিয়া। তাঁর জীবনের প্রথম দিকে তিনি বিজ্ঞাপনের জন্য সঙ্গীত পরিচালনা করতেন। প্রায় ৭০০০ বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করেছেন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...