Friday, June 26, 2026

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

অসুস্থ প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। আজ সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে তাঁকে।ইতিমধ্যে বর্ষীয়ান অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনার উপসর্গ থাকায় কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেত্রী।
শুক্রবার সকালে জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে যান অভিনেত্রী সন্ধ্যা রায়। কিন্তু শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। করোনার রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে আইসোলেশনেই রাখা হবে বলে জানা গেছে। অভিনেত্রী করোনায় আক্রান্ত কি না, তা জেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর।
খুব কম বয়স থেকেই সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী সন্ধ্যা রায়। একের পর এক হিট ছবি করে মানুষের মনে জায়গা করে নেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য ফিল্মফেয়ার আওয়ার্ডও পান তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে জিতে মেদিনীপুরের সাংসদও হন সন্ধ্যা রায়। বর্ষীয়ান অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর অনুরাগীরা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...