Tuesday, June 23, 2026

পাঁচ রাজ্যেই ভরাডুবি, ফের প্রশ্নের মুখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব

Date:

Share post:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটে দলের ভরাডুবির জেরে ফের কংগ্রেসের অন্দরে দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে৷

শুধু বাংলায় নয়, সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের নির্বাচনেই খুব খারাপ ফল করেছে কংগ্রেস। বাংলায় কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস (Congress)৷ পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য পায়নি। এই ফলের পরই সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পতনের দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তদানীন্তন সভাপতি রাহুল গান্ধী (RahulGandhi)। এরপর কার্যত বাধ্য হয়ে দলের ভার কাঁধে তুলে নেন UPA চেয়ারপার্সন অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই মুহুর্তে তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রয়েছেন। এদিকে আগামী জুন মাসে সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে। সাম্প্রতিক এই ফলাফলের পর ফের দলের নির্বাচিত সভাপতির দাবি উঠেছে৷ বেশ কিছুদিন ধরেই এআইসিসি’র একাধিক শীর্ষ নেতা দলের সভাপতি পদে নির্বাচনের দাবি জানিয়ে চলেছেন৷ কোনওক্রমে সেই দাবি ঠেকাতে জুন মাসে দলীয় নির্বাচনের কথা ঘোষণা করা হয়৷ দলের একাংশ রাহুল গান্ধীকে ফের দলের সভাপতি হিসেবে চাইছে। কিন্তু রাহুল এখনও পর্যন্ত রাজি হননি৷

এদিকে, কী কারণে ৫ রাজ্যেই এই লজ্জাজনক ফল হলো, তা খতিয়ে দেখতে আগামী ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কেন দল একটিও আসন পেল না, তা নিয়ে ওই বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে৷ দলের এমন পরাজয় প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, “পাঁচ রাজ্যে আমাদের দলের ফল খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।” কংগ্রেসের সংসদীয় দলের এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তিনিএ কথা বলেছেন৷ একইসঙ্গে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi ) নিশানা করেছেন সোনিয়া গান্ধী। মোদিকে কটাক্ষ করে সোনিয়া গান্ধী বলেছেন, “এই সরকারের আমলে দেশ ডুবছে৷ করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যাঁর দূরদর্শিতা রয়েছে৷”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...