Wednesday, June 24, 2026

পঞ্চায়েত ভোটে গেরুয়া ফিকে হতেই বেলাগাম হিংসা যোগীরাজ্যে, মৃত ৬, আহত বহু

Date:

Share post:

বঙ্গে ভোট-পরবর্তী হিংসাকে(post poll violation) হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। জাতীয় মঞ্চে সদ্য ক্ষমতায় আসা তৃণমূল সরকারকে অপদস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে ফেক ভিডিও(fake video)। অথচ ভোট-পরবর্তী হিংসায় খোদ গেরুয়া শিবিরের “পোস্টার বয়” যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। পঞ্চায়েত নির্বাচন(Panchayat election) শেষ হতেই উত্তরপ্রদেশের শুরু হয়েছে বেলাগাম হিংসা। বেছে বেছে নিশানা করা হচ্ছে বিরোধীদের। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে এই হিংসার বলি হয়েছেন ৬ জন, আহত বহু রাজনৈতিক কর্মী। গোটা ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষে বিঁধেছেন মায়াবতী, অখিলেশ যাদবের মত বিরোধী নেতৃত্বরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। এরপরই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধীদের জয়ী’ এলাকা গোরক্ষপুর, দেওরিয়া, আজমগড়, জৈনপুর। বিরোধী দলের বহু জয়ী প্রতিনিধিকে মারধোর করা হচ্ছে বলে অভিযোগ। বাদ যাচ্ছে না তাদের পরিবার। ঘটনার জেরে এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় ৭ লক্ষ ২৮ হাজার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে। বেলাগাম পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছেন মায়াবতী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন:৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন হচ্ছে, কিন্তু ৩০ হাজার কোটি দিয়ে ভ্যাকসিন কিনবে না : মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছড়ানো হচ্ছে শয়ে শয়ে ভুয়ো ছবি ও ভিডিও। খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে রাজনৈতিক হিংসার যে ভিডিও বিজেপি প্রকাশ করে সেখানেও দেখানো হয়েছে ভুয়ো ছবি। বাংলায় ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করছে গেরুয়া বাহিনী। হিংসা না থামলে কোনও বিধায়ক বিধানসভা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বাংলাকে হাতিয়ার করে জাতীয় মঞ্চে যখন কেন্দ্রীয় নেতারা মেতে উঠেছে ঠিক তখনই ভয়াবহ রাজনৈতিক হিংসায় তেতে উঠল যোগীর রাজ্য উত্তর প্রদেশ। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এ প্রসঙ্গে ‘টু শব্দ’টি করতে নারাজ।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...