Friday, April 3, 2026

২০০৬ থেকে ২০২১, কতটা কমল সিপিএমের ভোট?

Date:

Share post:

২০০৬ সাল থেকে ২০২১। ক্ষমতাসীন পর্ব থেকে ক্ষমতাচ্যুত পর্বে টানা ১৫ বছর ধরে উল্লেখযোগ্য অবনমন ঘটেছে সিপিএমের (cpim) প্রাপ্ত ভোট ও ভোট শতাংশের হিসাবে। এক ঝলকে দেখে নেওয়া যাক।

২০০৬ সালে বিপুল ভোটে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেবার সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ১,৪৬,৫২,২০০। শতাংশের হিসাবে যা ৩৭.১৩%। পাঁচ বছর পরেই রাজ্যে ঐতিহাসিক পালাবদল। ২০১১ সালে ৩৪ বছরের বাম সরকারের পতন ঘটিয়ে প্রতিষ্ঠিত হল তৃণমূল জোট সরকার। পরিবর্তনের সেই বছরে সিপিএমের প্রাপ্ত ভোট ১,৪৩,৩০০৬১। শতাংশ হিসাবে প্রাপ্তি ৩০.০৮%। এরপর ২০১৪ সালের লোকসভা ভোটে দেশজোড়া মোদি হাওয়ায় বাংলায় সিপিএমের ভোটপ্রাপ্তি ১,১৭,২৩,১৬৬। সেবার শতাংশের নিরিখে ২২.৯৬% ভোট পেয়েছিল সিপিএম। ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৬ সালের প্রথম বিধানসভা নির্বাচনে আর এককভাবে লড়াই করেনি বামেরা। একসময়ের রাজনৈতিক শত্রু কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়। সেবার জোট করে সিপিএমের প্রাপ্ত ভোট ১,০৮,০২,০৫৮। শতাংশের হিসাবে প্রায় ১৯.৭৫%। ২০১৯ এর লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএম পায় ৩৫,৯৪,২৮৩ ভোট, শতাংশের হিসাবে যা ৬.৩৪%। আর এবার ২০২১ সালে কংগ্রেস ছাড়াও মুসলিম মৌলবাদী নেতা আব্বাস সিদ্দিকীর আইএসএফের সঙ্গে সংযুক্ত মোর্চা নামে জোট করে বামেরা। এহেন বিতর্কিত জোট করে লড়ে সিপিএমের ভোটপ্রাপ্তি ২৮,৩৭,২৭৬। শতাংশের হিসাবে ৪.৭০ শতাংশ। ২০১৯ এর লোকসভা ও ২০২১ এর বিধানসভা ভোটে সিপিএমের আসনপ্রাপ্তি শূন্য।

আরও পড়ুন- করোনা থেকে বাঁচতে গোমূত্র খান! দাবি বিজেপি বিধায়কের

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...