Saturday, April 4, 2026

শুধু টিকা নয়, এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ

Date:

Share post:

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে স্বস্তির খবর, টিকার পাশাপাশি এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ। করোনারোগীদের জন্য ওষুধ (drug) প্রস্তুতের সবুজ সংকেত মিলল ভারতের তরফে। ওষুধ তৈরি করছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অরগানাইজেশন( Defence Research and Development Organisation) ও ডঃ রেড্ডিজ ল্যাব। এর নাম হতে চলেছে 2-deoxy-D-glucose (2-DG)।

ইতিমধ্যেই সেই ওষুধে আপদকালীন ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার(DCGI)। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের ওপর ট্রায়ালে দারুণ কাজ করেছে এই ২ডিজি। তারপরই ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার। এই ওষুধ খাওয়ানোর পরে কোভিড রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীর RT-PCR test Covid negative এসেছে। মে মাস থেকে অক্টোবরের মধ্যে দেশের ১১টি হাসপাতালে এই ওষুধের ট্রায়াল করা হয় এবং সন্তোষজনক ফল মেলে। পাওডার হিসেবে পাওয়া যাবে এই ওষুধ। জলে গুলে খেতে হবে করোনা আক্রান্তদের। করোনার এই বাড়বাড়ন্ত সংক্রমণে লাগাম টানতে পারে কি না ২ডিজি এখন এটাই দেখার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...