Thursday, June 25, 2026

পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে মহানগরে। পাশাপাশি ঝোড়ো হাওয়া। বৃষ্টি হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। শনিবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৬১ ও ৪৯ শতাংশ ছিল।

আরও পড়ুন-জোড়াসাঁকো থেকে বিধানসভা- অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

শুধু কলকাতা নয়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বেশ কিছুদিন ধরেই খুব অল্প বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজ দুপুর থেকে কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে চলছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।

Advt

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...