Friday, April 3, 2026

Breaking: মমতাকে শুভেচ্ছার বিবৃতি দিলেন না যে ছয় শিল্পপতি

Date:

Share post:

সাধারণত নতুন সরকার শপথ নিলে বণিককুল থেকে শুভেচ্ছা জানানোর রীতি আছে। কখনও বণিকসভা বিবৃতি দেয়। কখনও সাংবাদিকদের কাছে বিবৃতি দেন ব্যক্তিগতভাবে শিল্পপতিরা। কেউ কেউ কাগজে বিজ্ঞাপন দেন।

এবার দেখার মত বিষয়, সব বিষয়ে কথা বলা ছয় শিল্পপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। দুএকজন আমলার মাধ্যমে তৈলমর্দন সেরেছেন। এমনকি সাংবাদিকরা ফোন করলেও শুভেচ্ছাবার্তায় রাজি হননি তাঁরা। এই কজন একসময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে ঘুরতেন। পরে মমতার বৃত্তে যান। শেষ কিছুকাল বিজেপির হয়ে সক্রিয় ছিলেন। এঁদের কেউ বিদ্যুৎশিল্পে, কেউ আবাসনে, কেউ খাদ্যপ্রক্রিয়াকরণ।

এদিকে যাঁরা শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তাঁদের মধ্যে আছেন আইটিসি প্রধান, বন্ধন ব্যাঙ্কের চন্দ্রশেখর ঘোষ, এক্সাইড চেয়ারম্যান, সিঙ্গাপুর থেকে ইউ এস ই এলের প্রধান প্রসূন মুখোপাধ্যায় প্রমুখ। রাইস গোষ্ঠীর কর্ণধার সমিত রায় কাগজে পাতাজোড়া শুভেচ্ছাবিজ্ঞাপন দিয়েছেন। সঞ্জীবন হাসপাতাল টিভিতে বিজ্ঞাপন দিয়েছে।

আরও পড়ুন-যেদিন তিনি ২৬ বছর পূর্ণ করেন, সেদিনই প্রথম আত্মীয়দের মধ্যে পালিত হয় রবীন্দ্র- জন্মদিন

ভোটের কদিন আগে রাজ্যপালকে এনে অনুষ্ঠান করা জি আই এস গ্রুপ এখন মমতাপন্থী বার্তা দিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী মোদির সফরের সময় বাংলাদেশে মুজিবর রহমানকে নিয়ে বইপ্রকাশ করতে দেখা গেলেও টেকনো ইন্ডিয়ার অন্যতম প্রধান সত্যম রায়চৌধুরী এখন মমতা সরকারের উপরেই আস্থা রেখেছন। বলা হয়েছে ঢাকায় বই প্রকাশের সঙ্গে নরেন্দ্র মোদির সফরের সম্পর্ক নেই।

শেল্টার গ্রুপ কর্ণধার সমর নাগ মমতা সরকারকে পুরোপুরি শুভেচ্ছা জানিয়েছেন।

তবে চাঞ্চল্য আছে ছয় শিল্পপতিকে নিয়ে যাঁরা প্রকাশ্য শুভেচ্ছাতে এখনও রাজি নন। সূত্রের খবর, এঁদের একজনের বিরুদ্ধে ইডির তদন্ত চলছে। ইনি এক আমলাকে দিয়ে প্রণাম জানালেও প্রকাশ্যে মমতার পাশে আপাতত থাকবেন না। বাকিরাও কদিন এত বাড়াবাড়ি করেছেন যে এখন তাঁরা বিজেপির থেকে প্রকাশ্য দূরত্ব তৈরি করতে দ্বিধায় পড়েছেন। তবে এর মধ্যে দুকূল যাচ্ছে বিদ্যুৎশিল্পের এক কর্তার। বিজেপি চাইছে তাদের আরেক বড় বন্ধু গোষ্ঠী এই রাজ্যে বিদ্যুৎব্যবসায় ঢুকুক। আবার মমতাও জেনে গিয়েছেন এই লোকটি কীভাবে বিজেপিকে মদত দিয়েছে।

Advt

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...