Wednesday, June 24, 2026

ভারতে কবে শেষ হবে করোনার দ্বিতীয় ঢেউ, কী বলছেন গবেষকরা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। হু হু করে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহারও। সকলেরই মনে এখন করোনা আতঙ্ক। নতুন স্ট্রেন কী আদও কাবু করা যাবে? গেলেও তা কবে? সবার মনে এখন একটাই প্রশ্ন। করোনার কবল থেকে মুক্ত হয়ে মাস্ক ছাড়া বাঁচতে চায় সকলেই। গবেষকরা আগে জানিয়েছিল ৭ মে -এর পরে প্রকোপ খানিকটা হলেও কমবে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন মে মাসেই আরও ভয়ংকর রূপ নেবে করোনা।
আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের নেতৃত্বে গবেষণায় উঠে এসেছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয় ঠিক কবে শেষ হবে।  আইআইটি কানপুরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে শিখরে উঠবে দ্বিতীয় ঢেউ। জুন মাসের শেষ থেকে কমতে শুরু করবে সংক্রমণের গতি। যা থিতু হবে জুলাইয়ে। আইআইটি কানপুরের গবেষণা বলছে, মহারাষ্ট্র ইতিমধ্যেই সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই সংক্রমণের শিখরে উঠবে উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি ও পশ্চিমবঙ্গ। তারপর কমতে শুরু করবে সংক্রমণ।পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে যাবেন। কিন্তু শিশুরা তখনও ভ্যাকসিন পাবে না।
করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দেশে প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে ৷ ২৫দিন আগে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছিল সেখানে এখন মৃতের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে ৷ তবে তারমধ্যেই আসবে তৃতীয় ঝড়।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...