Saturday, April 4, 2026

‘অধিকারী-মিথ’ তছনছ করার পুরস্কার পেয়ে মন্ত্রীর আসনে অখিল গিরি

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের তথাকথিত ‘অধিকারী- গড়’ চূর্ণ করার লড়াইয়ের প্রধান সেনাপতির দায়িত্ব পালনে সফল হয়েছেন তিনি৷  আর তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন রামনগরের ৪ বারের বিধায়ক অখিল গিরি (Akhil Giri)৷
মন্ত্রী হওয়ার পরই অখিল গিরি নিশানা করেছেন  অধিকারী পরিবারের দিকেই৷  তিনি বলেছেন,  “বিজেপি-র (BJP) বিরুদ্ধে লড়াই তো ছিলোই, পাশাপাশি আমার লড়াই ছিল অধিকারী পরিবারের বিরুদ্ধেও৷ ওরা যে ভাবে দল পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিলো তারই বিরুদ্ধে। আমরা খুশি, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জেলায় জায়গা ধরে রাখতে পেরেছি।’’
তৃণমূলের (TMC) গত দু’দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রী ছিলেন দু’জন, এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং জেলা তৃণমূলের বর্তমান জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে এবার  সৌমেন মহাপাত্রর সঙ্গে মন্ত্রী হলেন অখিল গিরিও৷
পূর্ব মেদিনীপুরের তৃণমূল রাজনীতিতে অধিকারী পরিবারের ‘তেজে’ এতদিন পিছনের সারিতে থাকতে হয়েছিলো রামনগরের বিধায়ক অখিল গিরিকে৷ একুশের ভোটে সেই অধিকারী’দের বোতলবন্দি করে এক ধাক্কায় রাজ্য রাজনীতির সামনের সারিতে চলে এসেছেন অখিল গিরি৷  প্রথমবার রাজ্য  মন্ত্রিসভার সদস্য হয়ে খুশি  অখিল গিরি৷ তিনি বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রাজনৈতিক লড়াই চালাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগ্রামের স্বীকৃতি অনেক আগেই আমাকে দিয়েছেন। এ বার একটা নতুন দায়িত্ব পেলাম।’’ আর নতুন দায়িত্ব পেয়েই আরও একবার অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অখিল বলছেন, ‘‘এ বার অন্য রাজনৈতিক দলের সঙ্গে যেমন লড়াই ছিল, তেমনই অধিকারীদের বিরুদ্ধেও আমার লড়াই ছিল। ওরা যে ভাবে দলকে পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিল তারই বিরুদ্ধে। আমার ভাবতে ভাল লাগছে, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জায়গাটা অনেকটা ধরে রাখতে পেরেছি।’’ অখিল বলছেন, “এবার আমার প্রথম লড়াই হবে, যে আসনগুলি আমরা হারিয়েছি সেই সব জায়গায় ফিরে আসার।’’
অধিকারী পরিবারের ‘মিথ’ তছনছ করে এবং পূর্ব মেদিনীপুরে  ‘গেরুয়া ঝড়’ রুখে দেওয়ার পুরস্কার পেয়ে এখন মন্ত্রীর আসনে অখিল গিরি৷
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...