Wednesday, June 24, 2026

ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, মুখ্যসচেতক নির্মল ঘোষ

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভার ( West Bengal assembly) নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন প্রবীণ তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। গতবার তিনি মন্ত্রী ছিলেন। এবার তাঁকে মন্ত্রিসভায় না এনে পরিষদীয় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আশিসবাবুই বিধানসভার অধিবেশন সামলাবেন। সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণের পর নবান্ন থেকে একাধিক পরিষদীয় পদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গতবারের মতই এবারও সরকারপক্ষের মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন বিধায়ক নির্মল ঘোষ। তাঁর পদটি পূর্ণমন্ত্রীর সমমর্যাদার হবে। অন্যদিকে গতবার মন্ত্রী হলেও এবার মন্ত্রিসভায় নেই বিধায়ক তাপস রায়। তাঁকে বিধানসভার উপমুখ্যসচেতক করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, তাপস রায়ের পদটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সমতুল্য হবে। এছাড়া পার্থ ভৌমিককে প্রতিমন্ত্রীর সমতুল্য পরিষদীয় পদ দেওয়ার ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভার প্রবীণ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরীকে তিনি বিধানসভার অ্যাডিশনাল ডেপুটি স্পিকার করতে চান। মমতার কথায়, এটা যদি আইনগতভাবে করা যায় এবং স্পিকার যদি অনুমতি দেন তাহলে করিম চৌধুরীকে এই পদটি দিতে চাই।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...