Sunday, June 14, 2026

শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান সহ ২ অফিসারকে তলব করল সিআইডি

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডে ২ অফিসার সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল সিআইডি। মঙ্গলবারই তাঁদের ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানালে সিআইডির কর্তারা তা খারিজ করে দেন। মঙ্গলবার ভবানী ভবনে সশরীরে ৬ জনকে হাজিরা দিতে বলা হয়েছে।

শীতলকুচির ঘটনায় সিআইডির দফতরে সেক্টর অফিসার এএসআই রফা বর্মন,কুইক রেসপন্স টিম এর দায়িত্বে থাকা এএসআই সুব্রত মণ্ডল তলব করা হয়েছে। পাশাপাশি মাথাভাঙ্গা থানার IC কেও ডাকা হয়েছে সিআইডি দফতরে।

আরও পড়ুন-কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...