Sunday, June 14, 2026

‘যদি চিকিৎসা পেতাম, বাঁচতে পারতাম’ মৃত্যুর আগে মোদিকে ট্যাগ ইউটিউবার রাহুলের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা তথা ইউটিউবার রাহুল ভোরা। মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেই, নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মণীশ সিসোদিয়া-কে ট্যাগ করে রাহুল লেখেন,‘আমি যদি ভাল চিকিৎসা পেতাম, হয়তো বাঁচতে পারতাম। তোমাদের রাহুল।’ পোস্ট করার কিছুক্ষণ পরই মারা যান রাহুল। সোমবার রাহুলের পোস্টটি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী কিশ্বার মার্চেন্ট তাঁর মতপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বলেন, ‘সোনু সুদের কাছে যদি রাহুলের বার্তা সময়মতো পৌঁছত…হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত।’
বছর ৩৫ এর রাহুলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না প্রিয়জনেরা। পরিচালক রাজ শান্ডিল্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ, এখনও বিশ্বাস করতে পারছি না।’ থিয়েটার কর্মী অরবিন্দ গৌর লিখেছেন, ‘রাহুল চলে গেল। এত গুণী শিল্পী আর নেই। গতকালই ও আমাকে বলছিল, ভাল চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত। দ্বারকায় ওকে শিফট করানোও হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। আমাদের ক্ষমা করিস। আমরা প্রত্যেকেই দোষী। আমার শেষ শ্রদ্ধা।’ কেউ কেউ রাহুলের মৃত্যুর জন্য সরকারকে দায়ী বলে প্রশ্ন তুলেছেন।
রবিবারই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহুল। নিজের পোস্টের শেষে রাহুল লিখেছিলেন, “খুব তাড়াতাড়ি আবার জন্মাব আর ভাল কাজ করব। এবার সাহস হারিয়ে ফেলেছি।”

Advt

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...