Friday, June 19, 2026

টিকানীতি নিয়ে বিচারব্যবস্থার হস্তক্ষেপ অবাঞ্ছিত, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

Date:

Share post:

করোনা অতিমারি পরিস্থিতিতে দেশের সব মানুষের জন্য অভিন্ন টিকানীতি (vaccine policy) চালু করার দাবিতে যখন কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে দেশের রাজ্য সরকার ও বিরোধী দলগুলি, তখনও সুপ্রিম কোর্টে (supreme court) নিজেদের অবস্থানে অনড় মোদি সরকার (modi govt.)। দেশের মানুষের জীবন বাঁচাতে কোভিড ভ্যাকসিন বা টিকা নিখরচায় সাধারণ মানুষকে দেওয়ার পক্ষপাতী সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, স্মল পক্স বা পোলিওর টিকা সবাইকে দেওয়া গেলে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কেন একই পথ অনুসরণ করবে না কেন্দ্র? কেন্দ্রের টিকানীতির বিরুদ্ধে বৈষম্য ও উদাসীনতার সাধারণতন্ত্র অভিযোগ তুলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতেও কেন্দ্রের ঢিলেঢালা মনোভাবে ক্ষোভ প্রকাশ করেছে আদালতও। এই সম্মিলিত চাপের মুখে টিকানীতি নিয়ে ফের নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল। সেখানে বলা হয়েছে, দেশের টিকানীতি কী হবে তা ঠিক করবে কেন্দ্র সরকার। এই কাজে বিচারব্যবস্থার (judiciary) হস্তক্ষেপ (interference) কাম্য নয়।
প্রসঙ্গত, কেন্দ্রের টিকানীতির তীব্র সমালোচনা করে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, দেশের নাগরিকদের অগ্রাধিকার না দিয়ে বিদেশে কেন টিকা রফতানি করা হল? দামের ফারাক, টিকাকরণের ধীর গতি, টিকার কম জোগান নিয়েও এই মুহূর্তে কাঠগড়ায় মোদি সরকার (Modi Govt)। দেশজোড়া সমালোচনা সত্ত্বেও সুপ্রিম কোর্টে (Supreme Court) বর্তমান টিকানীতির পক্ষেই সওয়াল করেছে কেন্দ্র। হলফনামা দিয়ে সরকার জানিয়েছে, টিকাকরণে বিচারবিভাগীয় হস্তক্ষেপ কাম্য নয়। এতে অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হতে পারে। হলফনামায় কেন্দ্র জানাল, বিশ্ব মহামারির সময় বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামতের উপর নির্ভর করে নির্ধারিত হয় দেশের কৌশল। তাই বিচারবিভাগীয় হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। অর্থবহ ও উচ্চাশাবশত বিচারব্যবস্থার হস্তক্ষেপে তৈরি হতে পারে অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত পরিস্থিতি। বিশেষজ্ঞের পরামর্শ ও প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া এধরনের কাজ করা যায় না বলে আদালতকে মনে করিয়ে দিয়েছে সরকার। ভ্যাকসিনের (COVID Vaccine) দামের ফারাক নিয়ে গত সপ্তাহে কেন্দ্রকে বিবেচনা করতে বলেছিল শীর্ষ আদালত (apex court)। সংবিধানের ১৪ ও ২১ ধারা মনে করিয়ে দিয়েছিল সরকারকে। অথচ এরপরেও টিকার দামের ফারাক নিয়ে কেন্দ্রের দাবি, কোভিড প্রতিষেধকের দাম আয়ত্তের মধ্যে রয়েছে।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...