Wednesday, June 24, 2026

ঘরে পালন করুন ধর্মীয় অনুষ্ঠান: কোভিড পরিস্থিতিতে সর্বধর্ম বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে নভেল করোনাভাইরাস। এমন অবস্থায় ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে যেন অসুখ না ছড়ায়। সর্বধর্ম বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহে এবার ঈদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে জানান, ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, করোনাভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ঈদের নমাজ পাঠ করা হবে না। ঈদে বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নারী ক্ষমতায়ন: মন্ত্রিসভায় মমতা-সহ মহিলার সংখ্যা ৯

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “লকডাউনের মতো কড়া বিধি দরকার। সম্পূর্ণ লকডাউন নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না।’ মমতা আরও বলেন, ‘সকলকে কোভিড নির্দেশ কড়া ভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।’উল্লেখ্য,পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এখনও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি। তবে, লোকাল ট্রেন পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তরাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এরসঙ্গে বাজার খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন,”তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মা, মাটি,মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। এই রায় শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, সংহতির রায়”।

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...