Tuesday, March 17, 2026

ফের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১১ করোনা রোগীর মৃত্যু 

Date:

Share post:

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে মৃত্যু হল ১১ করোনা রোগীর ( died 11 Corona patient)। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)তিরুপতিতে রুইয়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অক্সিজেন চলছিল। কিন্তু কোনও এক যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালের আইসিইউতে ৫ মিনিট অক্সিজেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তাতেই প্রাণ হারালেন ১১ জন করোনা আক্রান্ত। সোমবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। জেলাশাসক এম হরি নারায়ণ জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সেই সঙ্গে দুর্ভাগ্যজনকও । ওই ঘটনার ঠিক ৫ মিনিট পরেই ফের চালু হয়ে গিয়েছিল ব্যাহত অক্সিজেন পরিষেবা। কিন্তু ১১ জনকে আর বাঁচানো সম্ভব হলো না। অন্য রোগীদের তৎক্ষণাৎ অন্য আইসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে খবর পেয়ে সেই মুহূর্তেই করোনা আইসিইউ ওয়ার্ডে ছুটে গিয়েছিলেন ৩০জন চিকিৎসক। কিন্তু কোনও কিছু করেই রোখা যায়নি রোগী মৃত্যুর ঘটনা। চিকিৎসকদের চেষ্টার পরেও রুইয়া হাসপাতালে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটল। সেখানে ৭০০ জন করোনা রোগা ও ৩০০ জন সাধারণ রোগীর চিকিৎসা চলছে। ঘটনার শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। জেলাশাসকের সঙ্গে কথা বলে ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...