Sunday, April 5, 2026

দেশজুড়ে চলছে করোনার দাপাদাপি, সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও আক্রান্তের গ্রাফ খানিকটা নিম্নমুখী। স্বভাবতই আশার আলো দেখছেন চিকিৎসকরা। গতকাল অনেকটাই কমেছিল সংক্রমণের হার। মঙ্গলবার তা আরও কমে নেমে এল ৩ লক্ষ ৩০ হাজারের গণ্ডিতে। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যায় এই হ্রাসের পিছনে অন্যতম বড় কারণ মহারষ্ট্র ও দিল্লির সংক্রমণের সংখ্যা কম হওয়ায়।পাশাপাশি কমেছে মৃত্যুহারও।
স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৬ জন। কোভিডের কারণে এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৩৬ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। একই ছবি দিল্লির। সেখানেও দৈনিক আক্রান্ত নেমে এসেছে সাড়ে ১২ হাজারের আশপাশে।
করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন।
এদিকে রাজ্যে আংশিক লকডাউনের জেরে সংক্রমণের উপর রাশ টানতে না পারলেও ঊর্ধ্বমুখী সুস্থতার হার।। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরোল। একদিনে করোনার মৃত্যু হয়েছে ১৩৪ জনের।

Advt

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...