Tuesday, March 31, 2026

রাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত ২০ হাজার পার, মৃত্যু ১৩২ জনের

Date:

Share post:

ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। সব রেকর্ডকে ফেলে এবার একদিনে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। নতুন করে আরও ১০১০ জন অ্যাকটিভ রোগীকে নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের। তবে এই একই সময়ে ১৮ হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

সংক্রমণের নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছে ৩৭। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৯৮, মৃত্যু হয়েছে ৩৯। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের মতো জেলাও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন- ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ কেন্দ্রের, মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের

Advt

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...