Thursday, June 25, 2026

ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ কেন্দ্রের, মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের

Date:

Share post:

ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন রফতানির আবেদন খারিজ করল কেন্দ্রীয় সরকার। দেশে ভ্যাকসিনের ঘাটতির কথা ভেবেই সেরাম ইনস্টিটিউটের এই আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কেন্দ্র। তবে এর আগে ৬ কোটি ৬০ লক্ষ টিকা বিদেশে পাঠানো হয়েছিল। এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন অভিষেক মনু সিংভি।

আরও পড়ুন-গোয়ার হাসপাতালে ৪ ঘণ্টায় ২৬ করোনা রোগীর মৃত্যু, অক্সিজেনের অভাবই কারণ?

পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী ব্রিটেনকে ৫০ লক্ষ কোভিশিল্ড পাঠানোর কথা ছিল সেরাম ইনস্টিটিউটের তরফে। এই ভ্যাকসিন ব্রিটেনে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল সেরাম। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দেশে টিকার ঘাটতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে যদিও মোদি সরকারের এই সিদ্ধান্তকে কার্যত ‘দেরিতে ঘুম ভাঙা’ বলে কটাক্ষ করেছে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি। তাঁর প্রশ্ন, এর আগে যখন ৬ কোটি ৬০ লক্ষের বেশি ভ্যাকসিন ৯৩টি দেশকে রফতানি করা হয়েছিল। তখন কেন্দ্রের এই ভাবানা কোথায় ছিল?

কংগ্রেস মুখপাত্র ট্যুইট করে লিখেছেন,‘প্রতিষেধক মৈত্রী’ প্রকল্পে যে ৯৩টি দেশে ভ্যাকসিন পাঠানো হয়েছিল তাদের ৬০ শতাংশেরই করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ভারতের থেকে অনেক কম। মোদি সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। জানতে চেয়েছে, ‘ভ্যাকসিন মৈত্রী হয়ে যাওয়ার পর এই অবস্থান কেন’! উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের টিকা বিদেশে পাঠানোয় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advt

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...