Friday, April 3, 2026

করোনা আক্রান্তদের জন্য বিদেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন ‘দেবদূত’ সোনু

Date:

Share post:

ফের দেবদূতের ভূমিকায় সোনু সুদ! দেশে সক্রিয় করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালগুলিতে চাহিদা বাড়ছে বেডের। চাহিদা বাড়ছে অক্সিজেনের। অক্সিজেন জোগাতে হিমশিম খাচ্ছে কেন্দ্র। তাই এবার দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন বলিউড অভিনেতা সোনু।

আরও পড়ুন-সংক্রমণের রাশ টানতে এবার পূর্ণ লকডাউনের পথে তেলেঙ্গানা ও নাগাল্যান্ড

দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অনন্ত ৪ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন‘মসিহা’ সোনু সুদ। একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রথম প্ল্যান্ট অর্ডার দেওয়া হয়েছে। প্ল্যান্টটি আগামী ১০-১২ দিনের মধ্যেই ফ্রান্স থেকে ভারতে পৌঁছে যাবে। সোনু বলেছেন, অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভুগতে হচ্ছে। আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়েছি এবং সেগুলি মানুষকে দেওয়ার কাজ চলছে। এই অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ হবে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারগুলি ভর্তি করা যাবে। করোনা আক্রান্তদের সেগুলি ব্যবহার করা যাবে।

গতবছর করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে মানুষকে সাহায্য করে একের পর এক নজির গড়ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। কখনও আবার অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। এছাড়াও জনসাধারণকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে উদ্যোগ নিয়েছে সোনুর সংস্থা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...