Saturday, April 4, 2026

প্রত্যেক ভারতবাসীর টিকাকরণ হলেই রোখা যাবে করোনাকে: মার্কিন চিকিৎসক

Date:

Share post:

প্রত্যেক ভারতবাসীকে সঠিকভাবে করোনার টিকা ( vaccination for all Indian) দিতে হবে। তাহলেই দীর্ঘমেয়াদিভাবে প্রতিহত করা যাবে করোনাভাইরাসকে। এমনটাই মনে করেন আমেরিকার অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা অ্যান্টনি (specialist doctor and virologist from America) ফসি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি বলেন, ভারতে করোনা সংক্রমণ মারাত্মক জায়গায় পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে হলে অবিলম্বে টিকাকরনের উপর জোর দিতে হবে। এই মুহূর্তে ভারতের প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলকভাবে টিকাকরণ দরকার। প্রয়োজনে শুধু দেশজ উৎপাদনের উপর ভরসা না করে বিদেশ থেকেও টিকা আমদানি করুক ভারত। এমনটাই মত তাঁর। এই বিশেষজ্ঞ চিকিৎসক ভারতে করোনা রোগীদের জন্য শয্যা এবং অক্সিজেন ঘাটতি নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, রোগীকে অক্সিজেন দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।’ তিনি বললেন বিকল্প ব্যবস্থার আয়োজন করতে হবে। তার মতে ভারতের উচিত অস্থায়ী হাসপাতাল তৈরি করা। যা রাতারাতি বানিয়ে নেওয়া যাবে যাবে এবং প্রয়োজনে অন্যত্র সরিয়ে নিয়েও যাওয়া যাবে।‘গত বছর চিন এই পদ্ধতি অবলম্বন করে সংক্রমণ কমিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিল । কারণ কিছুই না করে সংক্রামক রোগে আক্রান্ত রোগীকে হাসপাতালের বাইরে ফেলে রাখা কোনও কাজের কথা নয়।’ মার্কিন প্রেসিডেন্টের এই স্বাস্থ্য উপদেষ্টা বললেন, লকডাউন করে সাময়িকভাবে ভাইরাসের শৃংখল ভাঙ্গা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী সুফল পেতে গেলে টিকাকরণ অবশ্যই প্রয়োজন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...